আমিরাতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের জালাল নিহত
প্রকাশিত হয়েছে : ২:০৭:৪২,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ২১৮৬ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় জালাল আহমেদ (২৯) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
তিনি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব গোয়ালজুন সিফাত উল্লাহর ছেলে। ১১ বছর ধরে সেখানকার আল-ওতানিয়া ডকুমেন্টস ক্লিয়ার কোম্পানিতে কর্মরত রয়েছেন তিনি।- খবর জাগোনিউজের
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুজাইরা-দিব্বা রোডে তুইন নামক স্থানে নিজ গাড়ির চাকা লাগতে গেলে পেছন দিকে থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহে বর্তমানে দিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান দুবাই বাংলাদেশ কনস্যুলেট। ঘাতক চালক স্থানীয় পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছে।
আমিরাত কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের মিডিয়া ও প্রচার সম্পাদক হেলাল উদ্দিন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। সংগঠনটি তার মরদেহ দেশে পাঠানো ও স্থানীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতার করে যাচ্ছেন।

