আমেরিকা থেকে দেশে ফেরার পথে ইফজাল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৩৩,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৮০৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক, নিউইয়র্কের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারন সম্পাদক ও জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের সাধারন সম্পাদক ইফজাল চৌধুরী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র থেকে সিলেটের উদ্দেশ্যে ১১ ই ডিসেম্বর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে তার।
তিনি বলেন, আমরা ১২০জন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গ্রুপে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সিলেটের আওয়ামী পরিবারের একটা বিশাল টিমের সাথে আমি যাচ্ছি। তিনি আরো বলেন, সিলেটে ১৯ টি আসনে মহাজোটের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিয়ে আবার ফিরে আসব।

