উপশহরে বিনামূল্যে তিন শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:২৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৭ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপশহরস্থ আই ব্লকে প্রায় তিন শতাধিক সুবিধা বঞ্চিত পুরুষ মহিলা ও শিশুদের মাঝে এই রক্তের গ্রুপ নিণর্য় করা হয়। রক্তের গ্রপিং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, বিশিষ্ট মুরব্বি ডা. কামরুল ইসলাম চৌধুরী, গ্রীন বাংলা মিডিয়ার অভিনেতা বেলাল আহমদ মুরাদ, গ্র্রিন বাংলা মিডিয়া পরিচালক বিপ্লব এস, সমাজকর্মী সুমন আহমদ। সহযোগিতায় ছিলেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ও অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে মো. আশরাফুল আলম, শামীম আহমদ, হাসান আহমদ, একরাম হোসেন তালুকদার, ফরিয়াদ আহমদ, ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম, মো: মোছলেহ্ উদ্দিন, সোহেল আহমদ, হারুন আহমদ, আবু বকর সিদ্দিক, আং আজিজ, সাকির আহমদ, শুকরিয়া সুলতানা, শিব্বির আহমদ, সজিব আহমদ চৌধুরী, আরফাতুর রহমান, ওমর ফারুক, মো: এমাদ উদ্দিন, মো: শামীম আহমদ প্রমুখ।সোসাইটি পরিবারের পক্ষ থেকে গ্রীন বাংলা পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো মেসার্স সোহেল তালুকদার এন্টারপ্রাইজ।
