এইচএসসিতে গুরুসদয় স্কুল এন্ড কলেজ সেরা, মাসুক উদ্দিন আহমদের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২:১০:৩৬,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৬ | সংবাদটি ১৫৮২ বার পঠিত
এবারের এইচএসসি পরীক্ষায় জকিগঞ্জের গুরুসদয় স্কুল এন্ড কলেজ উপজেলার মধ্যে সেরা হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ। তিনি অভিনন্দন বার্তায় বলেন, এ্ইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর প্রতি অভিনন্দন জানাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এ ফলাফল অর্জিত হয়েছে, বিশেষ করে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।ভবিষ্যতে আরও ভালো ফলাফল এ প্রতিষ্ঠান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও্ বলেন, যতটুকু জানতে পেরেছি যে, আমাদের ঐতিহ্যবাহী এ কলেজটি জকিগঞ্জ উপজেলা নয়, কানাইঘাটেও নাকি শীর্ষ অবস্থানে রয়েছে। এ খবর আমাকে সত্যি আপ্লুত করেছে।
এছাড়া জকিগঞ্জ-কানাইঘাট্ উপজেলার উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।

