কবি রূহুল আমীন ছালিক-এর ২৪তম জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ৬:০৯:৪১,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৬৬১ বার পঠিত
সিলেটের উদীয়মান কবি রূহুল আমীন ছালিক-এর ২৪তম জন্মদিন কেক কেটে পালিত হয়েছে। ১৯৯২ খ্রিষ্টাব্দ ২৫ নভেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় শুক্রবার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ৩ ভাই- বোনের মধ্যে মাতা-পিতার ২য় সন্তান তিনি। ছোট বেলা পিতা হারিয়ে মায়ের আদর-স্নেহ ও বড় ভাইয়ের আদর্শ নিয়ে বেড়ে উঠা এক কষ্টের জীবন। কবি রূহুল আমীন ছালিক ২০০৯ সালে মাধ্যমিক স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়ায় থাকাকালীন বাংলা সাহিত্য চর্চা ও লেখালেখিতে নিজেকে নিযুক্ত করেন। “বাংলা জন্মভূমি” এবং ” কা ও কোকিল” এই দুটি ছড়া, কবিতা সিলেট থেকে প্রকাশিত ত্রি-মাসিক পত্রিকা সবুজ প্রান্তে প্রকাশের মধ্য দিয়েই কবির প্রথম যাত্রা। এর ধারাবাহিকতায় আজও দেশের সর্বত্র পত্র-পত্রিকায় লিখে যাচ্ছেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও ফিরে এলো কবির জন্মদিন। কবি কালাম আজাদের বাসভবনে আজ ২৫/১১/২০১৬ খ্রি. শুক্রবার সন্ধ্যে ৫টার দিকে কবি রূহুল আমীন ছালিক -এর ২৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি কালাম আজাদ, ঢাকা থেকে আগত কবি জাহাঙ্গীর আলম ইকবাল, কবি মামুন সুলতান, সাংবাদিক এনামুল হক মুন্না, গল্পকার মিনহাজ ফয়ছল, ছড়াকার এম এ ওয়াহিদ চৌধুরী, ছড়াকার আকরাম ছাবিত, আরো ছিলেন লিটন আহমদসহ অন্যরা। আয়োজনে ছিলো আলোছায়া সাহিত্য গ্রুপ। বিজ্ঞপ্তি

