কসকনকপুরে প্রভাতী সংস্থার পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে নগদ টাকা ও বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৪৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের কসকনকপুরে প্রভাতী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে নগদ টাকা, শাড়ী ও লুঙি বিতরণ করা হয়েছে। বিকেলে কসকনকপুর ইউপি ভবনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শামীম আহমদ চৌধুরী। সংস্থার মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ম্ওালানা আব্দুস ছবুর, থানার ওসি মীর মো. আব্দুন নাসের, সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সেক্রেটারি সত্যজিত দত্ত পুরকায়স্থ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন, সংস্থার সাবেক সভাপতি নজমুল ইসলাম, প্রবাসী নাজিম উদ্দিন খান, মাওলানা শামীম আহমদ, মরতুজা আহমদ তাপাদার, ইউপি সদস্য কাবিরুল হাসান, হেলাল আহমদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সংস্থার সদস্য মোস্তুফা কামাল, নূরুল ইসলাম মুতলিব, জাহেদ আহমদ চৌধুরী, বাবুল আহমদ, আবুল কালাম আজাদ বলই, আব্দুস ছালাম আংকি, আব্দুল জলিল তাপাদার, আলী আকবর উজ্জল, ফয়জুল রহমান তাপাদার ও অজয় বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক মানুষের মধ্যে নগদ টাকা, শাড়ী ও লুঙি বিতরণ করা হয়। প্রধান অতিথি এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সংস্থার নির্ধারীত জায়গায় একটি অফিস নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
