কাজী খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ইন্তেকালে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল আগামী ৩১শে আগষ্ট
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৩৪,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৬ | সংবাদটি ১৫২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জের কাজী খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জকিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর জনাব কাজী আব্দুল খালিক (খালই মিয়া)-র ইন্তেকালে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আগামী ৩১শে আগষ্ট বুধবার বিকাল ৬টা ৩০মিনিটের সময় লন্ডনের পনলার স্ট্রিট বারনার ক্লাবে এক নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী আব্দুল খালিক সাহেবের বর্ণাঢ্য জীবন সম্পর্কে মূখ্য আলোচনা পেশ করবেন নন্দিত জননেতা, জকিগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
বৃটেনে বসবাসরত সকল জকিগঞ্জবাসীকে উক্ত স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মশিউর রাহমান শাহীন, সাধারণ সম্পাদক শামীম শাহান ও কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুছ।
