কানাইঘাটে নদীতে পড়ে যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৫৭,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে লাকড়ি ধরতে গিয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের লোভাছড়া নদীর কুকু বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম হারুন রশীদ (২০)। তিনি ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সৈদন হুসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালের দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে নেমে আসা লাকড়ি সংগ্রহ করতে অন্যান্যদের সাথে হারুন নদীতে যান। লাকড়ির সংগ্রহের একপর্যায়ে তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
এ ব্যাপারে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, নিখোঁজের বিষয়টি আমি কানাইঘাট থানা এবং ইউএনওকে অবগত করেছি।
