কানাইঘাটে পুরনোদের হাতেই আওয়ামী লীগের দায়িত্ব
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৫৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২৯৭ বার পঠিত

সুজন চন্দ অনুপ, কানাইঘাট
পুরনোতেই ভরসা রাখলো কানাইঘাট আওয়ামী লীগ। ত্রি-বার্ষিক সম্মেলনে পুরনোদের হাতেই থাকলো সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব।সভাপতি পদে সাবেক মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলাম আবারো নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) সম্মেলন পরবর্তী পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সিলেট জেলা শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কাউন্সিলারদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান সভাপতি পদে লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন।
লুৎফুর রহমান কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
