কালিগঞ্জে আহমদ আল আলম মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:০৯,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের সন্নিকটে আহমদ আল আলম মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির সিলেট জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, যুবলীগ নেতা আল আমিন আব্দুল্লাহ সুমন, শাহীন তালুকদার টুর্নামেন্ট’র প্রবক্তা আহমদ আল আলম প্রমূখ। খেলায় ২৬টি টিম অংশ নেয়। খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১০হাজার টাকার প্রাইজবন্ড ও দ্বিতীয় পুরস্কার রয়েছে ৫হাজার টাকার প্রাইজবন্ড।
