চুরি করতে গিয়ে জামাই-শ্বশুর আটক
প্রকাশিত হয়েছে : ১০:২১:১৯,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১২৭১ বার পঠিত
“ চোরে চোরে মাসতুতো ভাই ” এ প্রবাদ বাক্যকে হার মানিয়েছে সিংগাইরের আটক জামাই-শ্বশুর । তারা একইসাথে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। পরে এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটকৃত জামাই ফইজুদ্দিন (৩৫) ও শ্বশুর কোহিনুর (৫৫)। রোববার দিবাগত রাতে সিংগাইর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার কানাইনগর গ্রামের ফনু মিয়ার ছেলে ফইজদ্দিন ও তার শ্বশুর কহিনুরের বাড়ি পাশের জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে। রোববার দিনগত রাত ২ টায় দিকে রামনগর গ্রামের মোতালেবের বাড়িতে তারা চুরি করার জন্য ঘরে ঢুকলে বাড়ির গৃহকর্তা মোতালেব ও তার দুই ছেলে মান্নান ও রুবেল টের পেয়ে কৌশলে তাদের ধরে ফেলেন।
পরে এলাকাবাসী গণধোলাই দিয়ে জামাই-শ্বশুরকে পুলিশে সোপর্দ করে। সোমবার থানা পুলিশ তাদের মানিকগঞ্জ কোর্টে চালান করে দিয়েছে। তারা দুজন চুরির দায়ে ইতিপুর্বে একাধিকবার জেল খেটেছেন বলে জানা গেছে।
