ছেলে ধরা জাফর আলীকে জেল হাজতে প্রেরণ; পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি
প্রকাশিত হয়েছে : ৯:২৯:২৩,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৫৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সেই ছেলে ধরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি চরগ্রামের নবী আলীর পুত্র জাফর আলীর (৪৫)কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন। থানার উপ-পরিদর্শক মো: শরীফ উদ্দিন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন। প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে সে। ঘটনার সময়ে আরেকজন ব্যক্তি ছিল বলে জানায় জাফর।তবে তার নাম বলতে পারেনি। খোজ নিয়ে জানা গেছে, সে চুরি-ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সোনাসার বাজারের পার্শ্ববর্তী বাড়ির নজমুল হকের শিশু পুত্র মুমিনুল হক (৪)কে আকস্মিক তাপ্পর দিয়ে সিএনজি অটোরিকসায় তুলতে চায়। শিশুটির পিতা ঘটনাটি দেখার পর পরই সিএনজির পিছু নেন। অবশেষে জকিগঞ্জ বাজারে তাকে আটক করে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৪, তাং- ২১-০৬-১৬ইং।

