জকিগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শনে মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ১২:১৩:৩৮,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭১৬ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের কুশল বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গণ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

