চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় জকিগঞ্জের শিপন
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩৯,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৮৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
শাহরিয়ার শিপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় বি ইউনিটে ২৩৮ তম অধিকার করেছে। সে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদার খাল গ্রামের মোঃ সামছউদ্দিনের ছোট ছেলে। তার বাবা জকিগঞ্জ বাজারস্থ টেকনিক মাইকের মালিক। শিপন ২০১৭ সালে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে ৪.৭৭ এবং ২০১৯সালে এইচএসসিতে জকিগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩.৮৩ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। শাহরিয়ার শিপন জকিগঞ্জ বার্তাকে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় বি ইউনিটে ২৩৮ তম অধিকার করেছি। এটি আমি সহ আমার পরিবারের জন্য অনেক খুশির খবর। আর্থিক অসুবিধার কারণে সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। নিজের চেষ্টা আর সাধনা এবং বিজ্ঞজনদের পরামর্শে ভালো ফলাফল অর্জন হয়েছে। ভবিষ্যতে ভালো একজন ইংরেজী বিভাগের প্রফেসর হতে চাই। সে সকলের দোয়া প্রার্থী।
