জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:২০,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৯৫ বার পঠিত

জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভ
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ সহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে আসন্ন শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে পালন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।
