জকিগঞ্জে গাছ থেকে পড়ে আবুল কালামের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৪৩,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪১ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জে গাছ থেকে পড়ে দিন মজুর আবুল কালাম (৪৫) মৃত্যুবরণ করেছেন। মঙলবার দুপুর ১২টার দিকে মানিকপুর ইউনিয়নের উয়াসার গ্রামের মজনু মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামে। প্রতিবেশীরা জানান দিনমজুর আবুল কালাম প্রতিদিনের ন্যায় ঐদিন উয়াসার গ্রামের মজনু মিয়ার বাড়ির গাছ কাটতে উঠেন। অসাবধানবশত গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।ন্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে নেয়ার পথে রাস্তায় মারা যান তিনি। এ ব্যাপারে থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন নিহত আবুল কালামের মরদেহ পোষ্টমর্টেম ছাড়া দাফন করতে মৃতের স্বজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করতে যাচ্ছেন।
