জকিগঞ্জে জাতীয় যুব দিবসে ন্যাশনাল সার্ভিস কর্মীদের র্যালি
প্রকাশিত হয়েছে : ৪:২০:০৬,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
দক্ষ যুব গড়ছে দেশ- বঙ্গবন্ধু’র বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস জকিগঞ্জে পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙন থেকে র্যালি বের করা হয়। র্যালিতে পৃথক ব্যনার নিয়ে অংশ নেন বারহাল, বিরশ্রী, খলাছড়া, জকিগঞ্জ , বারঠাকুরী ও মানিকপুর ইউপি ন্যাশনাল সার্ভিস কর্মীরা। পাশাপাশি উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীরা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেন।

