জকিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৪৮,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
দক্ষ যুব গড়ছে দেশ- বঙ্গবন্ধু’র বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে
জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙন থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার এনামুল হক সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ্ওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র, মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও আ্ওয়ামী লীগ নেতা এম এ জি বাবর প্রমূখ।
