জকিগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৫৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৮ম শ্রেণির জেএসসি ও মাদ্রাসার জেডিসি পরীক্ষা। সারা দেশের ন্যায় জকিগঞ্জ হাই ২৪টি স্কুল ও ২১টি মাদ্রাসা থেকে কতজন শিক্ষার্থী এ গুরুত্বপূর্ণ পরীক্ষা কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে তা জানেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম। তিনি সাংবাদিকদের ২ নভেম্বর সকাল ১১টার পরে ফোন করে তথ্য নিতে পরামর্শ দেন। জকিগঞ্জের একাধিক সাংবাদিক জানান, বিগত কয়েক বছর ধরেই এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। জকিগঞ্জ ও ইছামতির দুটি কেন্দ্রসহ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, ইছামতি উচ্চ বিদ্যালয়,সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল, ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, ইছামতি কামিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বারহালের ৩টি স্কুলের পরীক্ষা কানাইঘাটে অনুষ্ঠিত হবে। লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে কারিগরী শাখার নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। সোনাপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা কুতবুল আলম জানান, এবার মাদ্রাসার দুটি কেন্দ্রে ১২৩৮ জন জেডিসি পরীক্ষা দিবে। জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জামাল আহমদ জানান, ১৩টি স্কুলের ২২১৬ জন জেএসসি পরীক্ষা দিবে জকিগঞ্জ কেন্দ্রে। ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আজিম উদ্দিন জানান, ৯টি স্কুলের ১১৭৮জন জেএসসি পরীক্ষা দিবে।
উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ জানান জেএসসি ও জেডিসি পরীক্ষা ৫কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
