জকিগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৯:১০:২৬,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৩৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
আজ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৬ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
২৬ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৬তম মৃত্যুবার্ষিকী। যার অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম।
জীবনের আগে জীবিকা নয়-সড়ক দূর্ঘটনা আর নয় এই প্রতিপাদ্যকে নিয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে র্যালি বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। তিনি বক্তব্যে বলেন সড়ক দূর্ঘটনা রোধে দক্ষ চালক ও গাড়ির ফিটনেস থাকতে হবে। পাশাপাশি যাত্রীর্দ্ওে সচেতন হ্ওয়া উচিত। উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল ফাত্তাহ’র পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, নিরাপদ সড়ক চাই নিসচা জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি এনামুল হক মুন্না, নিসচার প্রতিনিধি এটিএম হামিদ, জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমদ কালা, এসডিএস এর পরিচালক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তুফা উদ্দিন, নিসচা সদস্য আব্দুর রউফ, আহমদ আল ছবুর চৌধুরী কুহেল, সাজেদা আক্তার, আব্দুস শহীদ, লোকমান আহমদ, আরিফ আহমদ, বুরহান উদ্দিন, রেজা আহমদ, ফাহিম আহমদ, সেলিম আহমদ, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, আলিম উদ্দিন, জামাল আহমদ, মুজাম্মিল হক ও আব্দুল হাদী প্রমূখ।
