জকিগঞ্জে পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৮:০৪:৫৪,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জে পুলিশ পুলিশিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার বিকেলে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। থানার ওসি মীর মো. আব্দুন নাসের এর সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ্ওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন সাগর, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ম্ওালানা আব্দুস ছবুর, উপজেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, পুলিশের এএসপি (শিক্ষানবিস) মো. ছালাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক সহ বিপুল সংখ্যক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কেক কেটে নেয়ার পাশাপাশি অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তারা উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীকে শ্রেষ্ঠ পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা প্রদান করায় তাকে অভিনন্দন জানান।
