জকিগঞ্জে ভারতীয় ২লক্ষ ৯হাজার ৫শ বিড়িসহ দু’জন আটক করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ১০:০৬:২০,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৬ | সংবাদটি ৯২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে পুলিশ নিয়ে জকিগঞ্জের কালিগঞ্জ বাজার থেকে ভারতীয় ২লক্ষ ৯হাজার ৫শ বিড়িসহ দু’জনকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। আটককৃতরা হলেন, খাসেরা গ্রামের মৃত বসন্তের পুত্র রায়মোহন রায় (৪৮) ও গঙ্গাজল এলাকার সোনারগ্রামের মৃত মৃত আব্দুল জব্বারের পুত্র লুৎফুর রহমান।
বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে জানান, তাদের দু’জনকে থানায় প্রেরণ করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।

