জকিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের স্বেচ্ছায় ১০২ ব্যাগ রক্ত সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ৫:১৭:৩২,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪৫৬ বার পঠিত

জকিগঞ্জে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। জকিগঞ্জ বাজারে সোনার বাংলা সমবায় সমিতির কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জকিগঞ্জের স্বেচ্ছায় রক্তদাতাগণ কর্মসূচীতে অংশগ্রহন করে স্বেচ্ছায় রক্তদান করেন ১০২ জন।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম আজমল হোসেন, ব্যবসায়ী আফতাব হোসেন, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, ব্যবসায়ী খালেদ মাহমুদ, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির পরিচালক জামাল আহমেদ, যুবনেতা ফজলে আশরাফ মান্না, যুবনেতা শামিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার শাওন, সংগঠক পারভেজ আলম, নুরুল আমিন, এইচ এন ইমরান, মানবসেবা ফাউন্ডেশনের তানভীর, তামজিদ, শাহিন, পারভেজ, পাবেল, মুন্না, জামিল, মাহবুব, মিনহাজ,,মাজেদ, দেলোয়ার, মাশরুর, জসিম, মাসুম, গাওসুল আলম, ওয়াহিদ, মিজান, কামরুল, রেদোয়ান, জাফরান, ডালিম,, জাফরুল, কাশেম চৌধুরী, আল আমিন, হাসান, শাওন সহ আরও অনেক।
মানবসেবা ফাউন্ডেশনের কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী ইফজাল চৌধুরী, কানাডা প্রবাসী ইকবাল আহমেদ, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম, লন্ডন প্রবাসী মিসবাহ চৌধুরী, মানবসেবা ফাউন্ডেশনের এডমিন ও ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন জালাল, পর্তুগাল প্রবাসী জুবায়ের আহমেদ, ব্রাজিল প্রবাসী জুবেল আহমেদ, আমেরিকা প্রবাসী আশিক আহমদ।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সার্বিক সহযোগিতায় ছিল সিলেটের মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র।
