জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাবেলের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:১৫:১৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১০৭ বার পঠিত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর রাবেলের মর্মান্তিক মৃত্যু
গত রোববার বিকেল অনুমান তিনটার দিকে গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সন্নিকটে দশসিটা ও টমটমের সংঘর্ষ হয়। এ সময় দশসিটায় বসা গঙ্গাজল এলাকার নালুরচক গ্রামের কিশোর রাবেল আহমদ মাথায় প্রচন্ড আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল চারটার সময় মারা যান। রাবেলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
