জকিগঞ্জে ৬চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:২৫,অপরাহ্ন ২০ মে ২০১৬ | সংবাদটি ৬০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে ৬চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিন ছিল। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, কাজলসার ইউপিতে মাওলানা ছালেহ আহমদ, শামছুর রহমান শামীম, জকিগঞ্জ ইউনিয়নে আব্দুল ওয়াদুদ, সুলতানপুর ইউনিয়নে মাওলানা আব্দুস শহীদ, বদরুল হক তাপাদার, কসকনকপুরে মাওলানা আব্দুর রহীম ছাহেব জাদায়ে মামরখানী র.।
এ ব্যাপারে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন নির্বাচন রিটার্নিং অফিসার মো: রফিজ মিয়া।
উল্লেখ্য: আগামী ৪জুন জকিগঞ্জের ৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

