জকিগঞ্জ ইউপি সচিব মো. আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:১৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ ইউপির সচিব, উপজেলার খলাছড়া ইউনিয়নের শেখপাড়া নিবাসী মো. আব্দুল্লাহ’র জানাযা বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মো. আব্দুল্লাহ’র ছোট ভাই মাওলানা সাইদুর রহমান। জানাযায় এলাকার সর্বস্থরের বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রসঙত. মঙলবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। ২কন্যা সন্তানের জনক মো. আব্দুল্লাহ’র ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে ইউপি সচিব মো. আব্দুল্লাহ’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইজনীবী মোশতাক আহমদ, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সদস্য আজিজুর রহমান, মারুফ আহমদ, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম মুজিব, সামছুদ্দিন কাজল, সাংবাদিক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ ইউপি ডিজিটাল সেন্টার পরিচালক সাইফুর রহমান শিপন।
