জকিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৩৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩০৬ বার পঠিত

জকিগঞ্জে সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
