জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১:১৮:৫০,অপরাহ্ন ০১ জুলাই ২০২০ | সংবাদটি ৪৭৭ বার পঠিত

একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তারা। এবার করোনায় আক্রান্ত হলেন জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান।
আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন করোনার রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে তাঁর কোন উপসর্গ নেই। পুরোপুরি সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য গত ১৩জুন জকিগঞ্জ সরকারি হাসপাতালে করোনার নমুনা দেয়া হলেও ১৭দিন পর ফলাফল পজিটিভ আসে। ১৩, ১৪ ও ১৫ এই তিনদিনের একইসাথে প্রাপ্ত ফলাফলে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
