জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ৬:৩২:৫৬,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় পরিষদের সহ-সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র, মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ম্ওালানা আব্দুস ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদার্ রওশন শ্যামলী প্রমূখ্। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, কবি, প্রবাসী সংগঠকবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
