জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল কালামের পিতার ইন্তেকাল; আগামীকাল জানাযা
প্রকাশিত হয়েছে : ৭:১২:২১,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৫৮৮ বার পঠিত
জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রাম নিবাসী, জকিগঞ্জ বাজারস্থ আবুল কালাম ট্রেডার্সের মালিক, আবুল কালামের পিতা আতর আলী-কুটি (৭০) বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…..রাজিয়ুন। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসেস সহ বার্ধ্যক্যজণিত বিভিন্ন রোগে ভূগছিলেন। আগামীকাল শুক্রবার বেলা দুইটার দিকে আনন্দপুর মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না প্রমূখ।
