জকিগঞ্জ বার্তার উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র, কমলা, আপেল ও কেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:১৫:১২,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অন্যান্য বছরের ন্যায় এবারও মানবিক কাজের মাধ্যমে ২০১৯সাল শুরু করেছে সর্বাধিক পাঠকপ্রিয় জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম। সুবিধাবঞ্চিত অনেক মানুষদের মাঝে শীতবন্ত্র, কমলা, আপেল ও কেক বিতরণ করা হয়েছে। গতকাল রাতে প্রতিবন্ধীদের মাঝে জকিগঞ্জ প্রেসক্লাবে এবং বুধবার রাতে জকিগঞ্জ ফিটনেস সেন্টারে জকিগঞ্জ বার্তার উদ্যোগে এবং দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এসব জিনিস বিতরণ করা হয়েছে। বলতে গেলে তাৎক্ষনিক উদ্যোগ গ্রহণ করায় অনেককে বলতে পারিনি। জকিগঞ্জ বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নার সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায়, পৌরসভার মেয়র, বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সেতুবন্ধন এমপ্লয়িজ এসো. এর সভাপতি খালেদ মহিউদ্দিন আজাদ, প্রেসক্লাব সেক্রেটারি শ্রীকান্ত পাল প্রমূখ। অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায় মানবিক কাজের জন্য জকিগঞ্জ বার্তার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন এই পত্রিকার মতো বিত্তবানদের সব সময় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।
পরে তার ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সবার মাঝে কেক বিতরণ করেন।

