জকিগঞ্জ মাঠে ইয়েস ক্লাব ও চতুরঙ্গের সেমিফাইনাল খেলা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১:২০:০৭,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট চলছে। ধারাবাহিক খেলার অংশ হিসেবে ইয়েস ক্লাব ও চতুরঙ্গের মধ্যে সেমিফাইনাল খেলা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে সকল ক্রীড়ানুরাগীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদ কালা।
