জকিগঞ্জ হাসপাতালে এ্যাম্বুলেন্স হস্তান্থর অনুষ্ঠান বুধবার
প্রকাশিত হয়েছে : ১:১২:৩৭,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৬৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর জকিগঞ্জ সরকারি হাসপাতালে এ্যাম্বুলেন্স বরাদ্ধ হয়েছে। বুধবার বেলা টার দিকে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্থর করবেন সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ।
