জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে জকিগঞ্জ; খেলোয়াড় বাছাই ১৬অক্টোবর
প্রকাশিত হয়েছে : ৩:০৫:০৮,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৬২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২৫অক্টোবর শুরু হচ্ছে। ২৭অক্টোবর ওসমানীনগর বনাম জকিগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষ্যে খেলোয়াড় বাছাই শুরু হচ্ছে। আগামী ১৬অক্টোবর রোববার সকাল ৮টায় পুরাতন কালিগঞ্জ বাজার মাঠে সকাল ৮টায় বাছাই প্রক্রিয়া শুরু হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ ও সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল জানান প্রত্যেক আগ্রহী খেলোয়াড়কে জন্মবিন্ধন সনদপত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ১৬অক্টোবর বাছাই দিনে সাথে নিয়ে আসতে হবে। সকল খেলোয়াড়কে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তারা।
