তরুণ সমাজকর্মী শাওন চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:৫০:০৫,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৩ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী মরহুম নোমান আহমদ চৌধুরী শাওন স্মরণে শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এলাকাবাসী ও শাওনের বন্ধুদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেনের পরিচালনায় জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুম জীবন ও কর্মের উপর আলোকপাত করেন পৌর মেয়র, মুক্তিযোদ্ধা মো.খলিল উদ্দিন, জকিগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ও শাওনের ফুপাতো ভাই ডা. খালেদ আহমদ, আওয়ামী লীগ নেতা এমএজি বাবর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, মাসুদ আহমদ, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, মরহুম শাওন চৌধুরীর বড় ভাই সংগঠক উবায়দুর রহমান চৌধুরী রাজা, ইকবাল মাহমুদ মরহুমের বন্ধু নুরুল আমীন,আহমেদ তানভীর, শাহাবুদ্দিন বাবলু,মিজানুর রহমান, কামরুল ইসলাম বুলবুল, রেজাউল করিম, তানজীম শাহরিয়ার শাওন প্রমুখ ।
বক্তারা বলেন ২৬ বছরের জীবনে মরহুম শাওন চৌধুরী পড়াশুনার পাশাপাশি ব্যবসা ও সমাজসেবা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলোচনা সভা শেষে ডা. মাকসুদ আলম ফাহিমকে সভাপতি, নুরুল আমীনকে সাধারণ সম্পাদক, মেহরাব হোসেন বুলবুলকে সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট শাওন চৌধুরী স্মৃতি পরিষদ,সিলেট নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
