থানা বাজারে ৬ নভেম্বর বুধবার তাফসীরুল কোরআন মাহফিল
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:৫৫,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের থানা বাজার দাখিল মাদ্রাসা মাঠে ৬ নভেম্বর বুধবার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে তাফসীরুল কোরআন যুব পরিষদের উদ্যোগে। পরিষদের নেতৃবৃন্দ শুক্রবার এ বিষয়ে জকিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন সাংবাদিকদের সাথে। পরিষদের সভাপতি আব্দুল বাকী খালেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব মুরাদ, অর্থ সম্পাদক সামছুল ইসলামসহ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
