দরগাবাহারপুর একতা স্পোর্টিং ক্লাবের সভা ও কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:২৪,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫০২ বার পঠিত

জকিগঞ্জের ৯ নং মানিকপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের যুবকদের নিয়ে গঠিত দরগাবাহারপুর একতা স্পোটিং ক্লাবের মতবিনিময় সভা ও কমিটি পূণর্গঠন করা হয়। ২৫ অক্টোবর, শুক্রবার ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রৌফ এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এটিএম নাসির এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ফয়জল হক, উপদেষ্টা এটিএম ফয়সল, মিছবাহ উদ্দিন মিছাই, আব্দুল আজিজ, বাবুল আহমদ সহ ক্লাবের সকল দায়িত্বশীলবৃন্দ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আব্দুর রৌফ কে সভাপতি, এটিএম নাসির কে সাধারণ সম্পাদক এবং আব্দুল বাছিতকে অর্থ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
