প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩৬,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৮৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ৮সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ পত্র দাখিল করেছেন এলাকাবাসী। অভিযোগে প্রকাশ, বিদ্যালয়ের মেরামত কাজে ১লক্ষ টাকা, স্লিপের ৪০হাজার টাকা, প্রাথ-প্রাথমিক শ্রেণীর জন্য ৫হাজার টাকা বরাদ্ধ হয়। বরাদ্ধকৃত টাকার অধিকাংশ নিজ হাতে লেখা ভূয়া ভাউচারের মাধ্যমে তিনি আত্মসাৎ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআই্ও)কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তারা কাল-পরশুর মধ্যে তদন্ত করে আমার কাছে প্রতিবেদন দেবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া বলেন, বিষয়টি ইউএনও স্যার আমাকে জানিয়েছেন। যেহেতু স্যার তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। সেহেতু আপাতত আমার কিছু করার নেই। তবু্ও বিষয়টি পুরোপুরি জানার চেষ্টা করবো।
জানতে চাইলে হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত: ২০১২সালে ঐ বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থী রেজওয়ান আহমদের ভাতা আত্মসাতের অভিযোগ উঠে। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন কর্তৃক গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়।
