প্রবাস ফেরত আব্দুল মুতলিবের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৪:০৬:১৯,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৭২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দুবাই প্রবাস ফেরত, জকিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গদিরাশী নিবাসী, মো: আব্দুল মুতলিব বুধবার রাত ১০টায় সিলেট নগরীর উইমেন্স হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী……..রাজিয়ুন। মৃত্যৃকালে স্ত্রী ১ছেলে, ২মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। ঐদিন বেলা ২টার দিকে স্থানীয় মসজিদ মাঠে জানাযা হওয়ার কথা রয়েছে। জানা গেছে, গত শনিবার দুবাই থেকে দেশে ফেরেন তিনি। হার্টের রোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

