বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক সভা
প্রকাশিত হয়েছে : ৪:৪০:৪৫,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। শিক্ষক খালেদ আহমদ খানের পরিচালনায় ও প্রধান শিক্ষক জয়েদ আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হ্ওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। সভায় বক্তব্য রাখেন অভিভাবক এবং শিক্ষকবৃন্দ।
