বিয়ানীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ ১জন আটক
প্রকাশিত হয়েছে : ২:১০:২০,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ২৪৪ বার পঠিত

বিয়ানীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ কবির আহমদ (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলার মাদক বিরোধী সেল’র অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে শেওলা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কবির বিয়ানীবাজার থানাধীন গজুকাটা দক্ষিণ সাকিনের মৃত মছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে জেলার মাদক বিরোধী সেলের এসআই (নিরস্ত্র) মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা পুলিশের জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

