ব্রাজিলে করোনা ভাইরাসে জকিগঞ্জের শামীমের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:১৯:৪৯,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৮৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ::করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহালইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামের ব্রাজিল প্রবাসী বিশিষ্টা ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এবাদুর রহমান শামিম ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২8 সেপ্টেম্বর মঙ্গলবারব্রাজিলের সাওপাওলো শরের একটি হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
জানা যায়, শামিম ২০১৩ সাল ব্রাজিলে গেলে বর্তমানে তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি সাওপাওলো শহরে কাপড়ের ব্যাবসা করতেন এবং সফলএকজন ব্যাবসায়ী ছিলেন ।পাশাপাশি ব্রাজিলে “জকিগঞ্জ এসোসিয়েশন অফব্রাজিল“ প্রতিষ্টাতা উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিলের কোষাধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তার এমন মৃত্যুতে ব্রাজিলবাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।
