ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:১৩,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় তারেক আহমদ (৩০) নামের বিয়ানীবাজারের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক বিয়ানীবাজার উপজেলা্র দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের পুত্র।
এদিকে, ব্রাজিলে বসবাসরত তারেক আহমদ’র মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর স্বজনরা। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

