মরতুজা চৌধুরী যুব সংহতি সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি
প্রকাশিত হয়েছে : ৩:২৭:৫০,অপরাহ্ন ২৬ জুন ২০২১ | সংবাদটি ৭১৮ বার পঠিত

সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সিলেট জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ সভাপতি মরতুজা আহমদ চৌধুরীকে সিলেট জেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন।
পত্রে তিনি উল্লেখ করেন তাহার ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কারণে ২৫/০৬/২০২১ইং তারিখ হইতে পরবর্তী ঘোষণার পূর্ব মুহুর্ত পর্যন্ত সিলেট জেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টির ভ্যানগার্ড খ্যাত সিলেট জেলা জাতীয় যুব সংহতির দায়িত্ব পালনের অনুরোধ করেন।
উল্লেখ্য যে, ইতিপূর্বে মরতুজা আহমদ চৌধুরী জাতীয় যুব সংহতি সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মরতুজা আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আলতাফুর রহমান আলতাফ তাকে সার্বিক সহযোগিতা ও সকলকে সহযোগিতা করার অনুরোধ করেন।
