রাখাইন প্রদেশ পরিদর্শন শেষে কফি আনানের ক্ষোভ ও গভীর উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ৩:৩০:৩৮,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯২৭ বার পঠিত
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্বিচার গণহত্যার স্থান পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
সেখানে গিয়ে তিনি বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেওয়া ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন, কথা বলেছেন নির্যাতনের শিকার মানুষজনের সঙ্গে।
শুক্রবার কফি আনান দিনব্যাপী রাখাইন রাজ্য ঘুরে দেখেন এবং নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে, সাবেক এই জাতিসংঘ প্রধান ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সেদেশের সরকারের মতে, প্রদেশটিতে সরকারি বাহিনীর অভিযানে ৮৬ জন মুসলিম নিহত হয়েছেন এবং অন্তত ১০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন।
জাতিসংঘের সাবেক এই মহাসচিব মত দেন, সহিংসতা প্রদেশটিকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং নতুন করে অনেককে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে। যা কখনোই কাম্য নয়।
সরকারি বাহিনীকে সহিংসতা পরিত্যাগ করতেও মত দেন তিনি।

