রাষ্ট্রপতির সাথে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ৮:৪২:০২,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫২ বার পঠিত

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। সোমবার বিকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ব্যাপারে খোঁজ নেন রাষ্ট্রপতি। উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী রাষ্ট্রপতিকে জানান, এবছর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, যায়গা অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠন করে সভা আহবান করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবগত করেন ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উপাচার্যের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।- প্রেসরিলিজ
