লোকমান চৌধুরী সিলেটের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১২:২৮:১৬,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৩৩ বার পঠিত

সিলেট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইন হল রুমে জেলা কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির হাত থেকে তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী, বিপিএম(বার) স্বাক্ষরিত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
জেলার বিভিন্ন উপজেলার মধ্যে স্বল্পসময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সততা ও দক্ষতার সাথে দ্রুত বাস্তবায়ন, উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা, সমাজসেবায় ও কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংস্থার চুলচেরা বিশ্লেষণে স্থান পাওয়ায় তাকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম, ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার) এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভা মেয়র আব্দুস শুকুর, জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, কানাইঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বিয়ানীবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম প্রমুখ।
এসময় লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ”আমি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া আমার উপজেলাবাসীর কাছে পৌছে দিয়েছি মাত্র এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি ইউনিয়নের দোরগোড়ায় পৌছে দিয়েছি। বিগত নির্বাচনে আমার জকিগঞ্জ উপজেলার সকল স্থরের মানুষ আমাকে যে বিশ্বাস ও ভরসা করে দলমতের উর্ধে থেকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্যকে বাস্তবে রুপ দিতে সহায়তা করেছেন এবং উপজেলায় শান্তি শৃঙ্খলায় রক্ষায় সহযোগীতা করছেন তাদের ধন্যবাদ জানাই।”
তিনি বলেন- ‘এই প্রাপ্য আমার নয় আমার উপজেলাবাসীর আমি এ প্রাপ্য জকিগঞ্জ বাসীর প্রতি উৎসর্গ করলাম। আমরণ যেন সততা ও দক্ষতার সহিত জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমি আমার জনগণের সেবা করে ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে পারি।’
