শনিবার দিবারাত্রি বালাউটি ছাহেব বাড়ি ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৪৮,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৭২১ বার পঠিত
আগামী ১৫ডিসেম্বর শনিবার দিবারাত্রি জকিগঞ্জের বালাউটি ছাহেব কিবলাহ বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহ. ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব কিবলাহ।
আলোচনায় অংশ নেবেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, সাইয়্যিদ আল হাবিব আল্লামা জুনাইদ আহমদ মাদানী উজানডিহি ভারত, আল্লামা খালেদ আহমদ মাদানী উজানডিহি ভারত, আল্লামা কবি রুহুল আমিন খান সহ প্রখ্যাত আলেমগণ। মাহফিলে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

