সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সম্মেলন-২০২৬
প্রকাশিত হয়েছে : ১:০৬:১০,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০২৬ | সংবাদটি ২৬ বার পঠিত

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন সোসাইটির ‘সদস্য সম্মেলন-২০২৬’।
সংগঠনের উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্তরের সদস্যদের অংশগ্রহণে সম্মেলনটি এক মিলনমেলায় রূপ নেয়।
মো. আফজল হোসাইনের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনায় ছিলেন পারভেজ আহমদ। সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক মহসিন মর্তূজা। প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জাকারিয়া এবং কো-চেয়ারম্যান ছিলেন মুনরাত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জসির আহমদ।
বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব বেলাল আহমদ মুরাদ।
ডা. আলী আশরাফ — অর্থোপেডিক সার্জারি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংগঠনের উপদেষ্টা
ইকবাল আহমদ তাপাদার — সাবেক চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা পরিষদ ও চেয়ারম্যান, সেবা হসপিটাল
এনামুল হক মুন্না — সাধারণ সম্পাদক, জকিগঞ্জ প্রেসক্লাব
শিব্বির আহমদ — তরুণ সমাজসেবক ও সংগঠক
হেলাল আহমদ জালালী — ইসলামি ব্যক্তিত্ব ও সমাজসেবক
নাদিম আহমদ — প্রেসিডেন্ট, জকিগঞ্জ স্টুডেন্টস কমিউনিটি
আরাফাত হোসাইন — দায়িত্বশীল, ইউনাইটেড উইথড্র ব্লাড ডোনেশন সোসাইটি
ফারহানা ফেরদৌস চৌধুরী ও আয়শা ছিদ্দিকা প্রিয়া — আমন্ত্রিত উপদেষ্টা
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের ভূমিকা অপরিসীম। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁরা তরুণ প্রজন্মকে মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
সম্মেলনের শেষে সংগঠনের সার্বিক সাফল্য ও মানবসেবার ধারাবাহিকতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
