সিলেটে ১০৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:৫৮:২৫,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ৪১৩ বার পঠিত

সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে ১০৪০ পিস ইয়াবাসহ ফারুক আহম্মদ (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত পৌণে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ফারুক আহম্মদ জকিগঞ্জ উপজেলার ইছামতির নূরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
